ছবি: সংগৃহীত
ফিচার

কিংবদন্তী বাঘিনীর সৎকার হলো চিতায়

সাননিউজ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের কিংবদন্তী বাঘিনী কলারওয়ালি মারা গেছে। জীবনদশায় এই বাঘিনী জন্ম দিয়েছিল ২৯টি শাবক। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত্যু হয় তার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বাঘিনীর গলায় কলার বাঁধা ছিল বলে পর্যটকরা তাকে নাম দিয়েছিল কলারওয়ালি। তাকে ডাকা হত সুপার মম বলেও। কারণ সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল এই বাঘিনী। বন বিভাগ অবশ্য এই বাঘিনীকে ডাকতো টি-১৫ নামে ।

২০০৮ সালের মে মাসে প্রথম ৩টি বাচ্চার জন্ম দিয়েছিল এই বাঘিনী। যদিও জন্মের ২৪ দিন পর তিনটি বাঘের শাবকই মারা যায়। এরপর অক্টোবরে ফের অন্তঃসত্ত্বা হয় সে। এরপর একে একে ২৯টি শাবকের জন্ম দিয়েছিল এই বাঘিনী। সাধারণত বাঘ ১২ বছরের বেশি বাঁচে না।

কিন্তু কলারওয়ালির ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। টানা ১৬ বছর নিজের সন্তানদের নিয়ে পেঞ্চের কোর এরিয়ায় রাজত্ব করেছে সে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি এই বাঘিনীকে দেখা গিয়েছিল পেঞ্চ টাইগার রিজার্ভের একটি নালার কাছে। বয়সের কারণে ভারের কারণে চলতে পারছিল না। প্রায় ২ ঘণ্টা পড়েছিল সেখানে। এরপরই বন বিভাগের কর্মীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, মৃত্যুর পর কলারওয়ালির সৎকার করা হয় হিন্দুমতে। কাঠ দিয়ে সাজিয়ে দেওয়া হয় কলারওয়ালির চিতা। শেষকৃত্যর আগে তাকে ফুল ও মালায় পরিয়ে দেওয়া হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা