ফিচার

ইতিহাসে আজকের এই দিনে

সান নিউজ ডেস্ক: আজ রোববার (২১ নভেম্বর)। দৈনন্দিন জীবনে ঘটে যায় হাজারো ইতিহাস। নতুন নতুন ইতিহাস রচনা করে আবার কেউ হয়ে ওঠে সাধারণ থেকে অসাধারণ। আবার কিছু কিছু দিন স্মৃতির মলাটে রোঙিয়ে দেয় ভয়ঙ্কর কালিমা। এরকমভাবেই প্রতিটা দিন অতিবাহিত করে চলেছি আমরা। জন্ম, মৃত্যু এ দুটো নিয়েও থাকে নানান ইতিহাস।

চলুন এক নজরে আজকের এই দিনে ইতিহাসের পাতার ঘটনাবলি জেনে নেই:

১৭৮৩ – মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৮০৬ – ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।

১৮৭৭ – টমাস এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯১৮ – জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৫ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭ – স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।

১৯৭১ – বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।[১]

১৯৭৯ – উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।

১৯৯৪ – নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।

২০০২ – ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।

আজকে যাদের জন্ম হয়:

১৬৯৪ – ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।(মৃ.৩০/০৫/১৭৭৮)

১৮১৮ – মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান

১৯২১ -প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।(মৃ.১২/০৯/২০১৪) এবং বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।

১৯৬৬ – কবির বকুল, বাংলাদেশের গীতিকার।

১৯৯১ – আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।

আজকে যাদের মৃত্যু হয়:

১৯৭০ – নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন (জ.০৭/১১/১৮৮৮)

১৯৭৪ – পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।(জ.১০/০৯/১৮৯০)

১৯৯৫ – সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।

১৯৯৬ – আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(জ.২৯/০১/১৯২৬)

আজকের দিবস:

বিশ্ব টেলিভিশন দিবস

সশস্ত্র বাহিনী দিবস, বাংলাদেশ।

COPD (Chronic Obstructive Pulmonary Diseases) দিবস।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা