ফিচার

করোনায় সোশ্যাল ডিসটেন্সিং জুতা!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। তবে এই ভাইরাস রোধে একের পর এক পদ্ধতি অবলম্বন করছে মানুষ।

করোনার সংক্রমণ রোধে আমরা বলে থাকি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবেন কী করে! পা মেপে মেপে চলা সম্ভব! কিন্তু অসম্ভবকে সম্ভব না করলে যে বিপদ আরও বাড়বে!

তাই এক অভিনব উপায় কাজে লাগিয়ে সমাধান বের করেছেন রোমানিয়ার এক জুতো তৈরির কারিগর।

অনলাইনে ভাইরাল ঐ ছবিতে দেখা যাচ্ছে, পায়ে পায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি বানিয়ে ফেলেছেন প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা! এই জুতা পরে দু’জন মুখোমুখি দাঁড়ালে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ, প্রায় ৫৯ ইঞ্চি (প্রায় ৫ ফুট) দূরত্ব তৈরি হবে ওই দু’জনের মধ্যে।

সাইজ হিসাবে বলতে গেলে এটি ৭৫ নম্বর সাইজের জুতো। পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার একেবারে মোক্ষম দাওয়াই! যিনি এই বিশেষ জুতো বানিয়েছেন তার নাম গ্রেগর লুপ (Grigore Lup)।

দেখতে অদ্ভূত হলেও সেখানে নাকি ইতিমধ্যেই এই জুতোর বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই জুতোর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু' বা সামাজিক দূরত্ব বজায় রাখার জুতা! সূত্র : জি নিউজ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা