ফিচার

পিপিই'র গরমে অন্তর্বাস পরেই সেবা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিমি দক্ষিণে অবস্থিত টুলা শহরের ঘটনা। এই শহরের এক হাসপাতালে পুরুষদের ওয়ার্ডে সেবা দেন ওই নার্স।

সম্প্রতি এক সকালে তিনি প্রথমবার যখন ওয়ার্ডে ঢুকলেন, রোগীদের চোখ ছানাবড়া। তাদের চোখের সামনে নার্স রূপে অন্তর্বাস পরা এক নারী। অবশ্য শুধু অন্তর্বাস নয়, উপরে পিপিই কিট পরেছেন তিনি। তবে সেই পিপিই কিট এতটাই ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ যে ভিতরের অন্তর্বাস দেখা যাচ্ছে স্পষ্ট।

নার্সের এমন সাহসী পদক্ষেপ রোগীদের মধ্যে কারও তোলার সূত্রে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর মূহুর্তেই তা ভাইরাল!

অবশ্য ঐ নার্সের নাম জানা যায়নি। তাতে কি! সামাজিক যোগাযোগমাধ্যমে এরিমধ্যে তার নাম দেয়া হয়েছে 'নার্স নাদিয়া'।

এমন স্বচ্ছ পোশাক পরে সেবা দেওয়ায় কিন্তু রোগীদের মধ্যে কোনও অভিযোগ নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এতটা সাহস মেনে নিতে পারেনি। এমন ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেই নার্সকে বরখাস্তের হুমকিও দিয়েছিল।

কিন্তু পেশাদার হিসাবে যথেষ্ট সুনাম থাকায় সেই নার্সের তেমন কিছুই হয়নি। তাছাড়া করোনার এই দুঃসময়ে একজন নার্সকে ছাঁটাই করলে মহা মুশকিলে পড়তে হবে। তাই ২৩ বছর বয়সী ঐ নার্স কাজেই বহাল আছেন।

কিন্তু এমন অদ্ভুত আচরণ করেছিলেন কেন 'নার্স নাদিয়া'? জবাবে তিনি জানান অদ্ভুত কারণ!

সেই নার্স জানান, ''পিপিই কিট পরে কাজ করা কষ্টকর। সারাক্ষণ পিপিই পরে থাকলে খুব গরম লাগে। আমি প্রথমে বুঝতে পারিনি যে পিপিই কিট আসলে ট্রান্সপারেন্ট। বুঝিনি, আমার অন্তর্বাস দেখা যাবে।''

পিপিই কিট নিয়ে এমনিতেই প্রচুর আলোচনা হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশেই চিকিৎসকরা পর্যাপ্ত পিপিই কিট পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এমন অবস্থায় সেই নার্স আরও একবার পিপিই কিটকে আলোর নিচে নিয়ে এলেন।

যদিও সেই নার্সের এমন যুক্তি কেউ মানতে নারাজ। তাতে অবশ্য তারও কিছু যায় আসে না! তিনি যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন। আর একজন রোগীও তার এই পোশাক নিয়ে অভিযোগ করেননি। অনেকে আবার বলেছেন, 'সেই সেবিকা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে একটু হাসির পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। তার শাস্তি হওয়া একেবারেই উচিত নয়। বরং তাকে পুরস্কার দেওয়া উচিত।'

রাশিয়ায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরিমধ্যে রাশিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বহু চিকিৎসক। জানুয়ারি মাসে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল রাশিয়ায়। তার পর থেকে সংক্রমণ বেড়েই চলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা