ফিচার

বর্ষায় জমে উঠেছে নৌকার হাট

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকায় নৌকা তৈরি ও বেচা-কেনার হাট জমে উঠেছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মূলত প্রতি বছর বর্ষা মৌসুমে চলন বিল, রহুল বিলসহ বেশ কয়েকটি বিলকে ঘিরে নৌকা তৈরি ও বেচা-কেনার হাট জমে উঠে। উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকার কারিগরদের তৈরি নৌকার রয়েছে বিশেষ চাহিদা। এ উপজেলার চাহিদা মিটিয়ে নৌকা বিক্রি হচ্ছে পাশ্ববর্তী ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকাতেও। বর্তমানে নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় কাটছে কালিবাড়ি এলাকার মিস্ত্রিদের।

কাঠভেদে তিন থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে নৌকা তৈরি করেন তারা। মাছ ধরা আর বর্ষা মৌসুমে ব্যক্তিগত যাতায়াত ও পশু-পাখির খাদ্য সংগ্রহের জন্য এই নৌকা ব্যবহার করেন স্থানীয়রা। এই নৌকাগুলো সাধারণত ১০ হাত হয়। এছাড়া ১২-১৩ হাত লম্বা নৌকাও রয়েছে। কাঠের ওপর নির্ভর করে নৌকার দাম নেয়া হয়।

স্থানীয় মনির নামে এক মিস্ত্রি (৫০) জানান, পৈত্রিকভাবেই নৌকা তৈরির কাজে জড়িত তিনি। বাইচের নৌকাও বানান। এসব নৌকা চলনবিল এলাকার মোহনপুর, বড় মোহনপুর, ছোট পাঙ্গাসী, বড়পাঙ্গাসীসহ ধানুয়াঘাটা, লাউতারায় যায়। তবে বর্তমানে লোহা ও কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরির খরচ কিছুটা বেড়েছে।

ভাঙ্গুড়া উপজেলা ভবানীপুর এলাকা থেকে ডিঙি নৌকা কিনতে আসা জসিম (৫০) বলেন, ‘আমি ব্যক্তিগত চলাচল ও মাছ ধরার জন্য মেন্দা কালিবাড়ি এলাকায় নৌকা কিনতে এসেছি। তবে গতবারের তুলনায় দাম একটু বেশি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা