ফিচার

বৃষ্টির দেখা নাই, আমন চাষ ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: বর্ষার ভরা মৌসুমেও কুড়িগ্রামের উলিপুরে বৃষ্টির দেখা নাই। তবে কখনো কখনো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মাত্র দু এক ফোঁটা বৃষ্টিতেই থেমে যায় মেঘের গর্জন। তাই পানির অভাবে ব্যাহত হচ্ছে আমন চাষ।

উলিপুরে মোট আবাদি জমির পরিমাণ ২৬ হাজার ৯২৮ হেক্টর। এর মধ্যে ২৪ হাজার ৫৩৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ হাজার ৭০ শতাংশ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। আমন চাষের জন্য প্রয়োজন ৩৬০ থেকে ৪শ মিলিমিটার বৃষ্টি। তবে এ উপজেলায় মে থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। তাই ব্যাহত হচ্ছে আমন চাষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শ্যালো ইঞ্জিন, গভীর, অগভীর নলকূপ ব্যবহার করেই আমন চাষ করছে কৃষকরা। এ জন্য কৃষককে প্রতি ঘণ্টায় ১শ টাকা বা তার থেকে বেশি গুনতে হচ্ছে।

উলিপুর পৌর সভার কৃষক আনোয়ারুল, হাসান, গুনাইগাছ ইউনিয়নের কৃষক রিকো, বজরা ইউনিয়নের কৃষক মোসলেম বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টির অপেক্ষায় আছি। কিন্তু বৃষ্টির দেখা নাই। তাই এবার আমন চাষে খরচ বেশি হচ্ছে। কিছু কিছু জমিতে পানির অভাবে এখনো চাষ দেয়া সম্ভব হয়নি।’

উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃষ্টি কম হলেও আমন চাষে আগ্রহী কৃষকরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ আমন চারা রোপণ হয়ে গেছে। মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা