সংগৃহীত ছবি
ফিচার

ভালোবাসার বসন্তে রঙিন শিমুল বাগান

জেলা প্রতিনিধি: শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলেছে মায়াবী যাদুকাটা, আর তারই পাশ ঘেঁষে বিস্তীর্ণ শিমুল বাগান, যেখানে লেগেছে বসন্তের রঙ।

আরও পড়ুন: ভালোবাসার পূর্ণতায় গোলাপ গ্রাম

প্রতি বছর পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানটি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন রক্তরাঙা ফুলের সৌন্দর্যে। বাতাসে দোল খাওয়া শিমুল ফুলের সঙ্গে তাল মিলিয়ে গাছের ডালে কিচিরমিচির করে পাখিরা, যেন প্রকৃতির বুকে বসন্তের গান গেয়ে ওঠে।

২০০২ সালে লাউরেরগড় বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে শখের বসে তিন হাজারেরও বেশি শিমুল গাছ রোপণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই গাছ আজ সুবিশাল শিমুল বাগানে রূপ নিয়েছে, যা পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে।

বাগান ঘুরে দেখা যায়, প্রকৃতির এই অনিন্দ্যসুন্দর শোভা উপভোগ করতে আসা অনেকেই ক্যামেরা হাতে স্মৃতি বন্দি করতে ব্যস্ত। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে নিয়ে এসেছেন কেউ কেউ।

শিমুলের এই রক্তিম সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক পাড়ি দিচ্ছেন দুর্গম পথ। কেউ আসছেন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে, কেউ প্রকৃতির এই অসাধারণ শোভা নিজের চোখে দেখার জন্য। বসন্তের বাতাসে দোল খাওয়া শিমুল ফুলের লাল চাদরে মোড়ানো এই বাগান যেন হৃদয়ের অন্দরমহলে ভালোবাসার রং ছড়িয়ে দেয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা