সংগৃহীত ছবি
ফিচার

ভালোবাসার পূর্ণতায় গোলাপ গ্রাম

জেলা প্রতিনিধি: পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে সাভারের ফুলচাষিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। চলতি বছরে তিন দিবসকে ঘিরে সাভার উপজেলা কৃষি অফিস ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে।

আরও পড়ুন: তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন

সরেজমিনে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, আক্রাইন, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগ্নীবাড়ি, সামাইর, কালিয়াকৈর, ভবানীপুর, রাজারবাগ, নয়াপাড়া, খাগান ও কমলাপুরসহ সাভারের বিভিন্ন অঞ্চল ঘুরে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা,মামফুলসহ বিভিন্ন প্রজাতির ফুলের আবাদ করতে দেখা যায়।

মৈস্তাপাড়া এলাকার গোলাপচাষি সফিকুল ইসলাম বলেন, সাভারে লাল মাটিতে মেরেন্ডা জাতের গোলাপের চাষাবাদ করা হয়। উর্বর ও নিষ্কাশিত জমিতে গোলাপ চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। গত কয়েক বছরের তুলনায় এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে।

অন্যদিকে সাভারে গোলাপ গ্রাম খ্যাত বিরুলিয়ায় গোলাপের বাগানে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। মনোমুগ্ধকর পরিবেশে ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয়জনদের হাতে তুলে দেন বাগানের তরতাজা গোলাপ।

সাভার উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, উপজেলায় প্রায় ৩০৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২৩০ হেক্টর জমিতে গোলাপ ফুলের চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের গোলাপের ফলন ভালো হয়েছে। ৩ দিবস ঘিরে এ বছর গোলাপচাষিদের লাভের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা