ছবি: সংগৃহীত
পরিবেশ

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। বরিশালে রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আজ ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বি...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা