সংগৃহীত
পরিবেশ

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকা অবস্থান ষষ্ঠ।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এই দিন সকাল ৮টার দিকে ১৯৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

এই সময়ে পাকিস্তানের করাচি ২০১ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। চীনের শেনিয়াং ১৮২ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে। ভারতের দিল্লি ১৮১ স্কোর নিয়ে ৪র্থ স্থানে রয়েছে । কাতারের দোহা ১৭১ স্কোর নিয়ে ৫ম স্থানে রয়েছে।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৭০ স্কোর নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। ১৬৯ স্কোর নিয়ে ৭ম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে চীনের উহান। ১৬৪ স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৩ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে দেয়।

তথ্যমতে, একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ‘মিগজাউম’ প্রবল রূপ নিচ্ছে

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য এটা ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা