ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: ছুটির দিনেও রাজধানীর বায়ু মানের উন্নতি ঘটেনি। আজ টানা তৃতীয় দিনের মতো বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা। এখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ডাবলিনে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮ টা ৫৫ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

গতকালও ২৮৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ঢাকা। এর আগের দিন বুধবার (২২ নভেম্বর) শীর্ষে থাকা ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ।

আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩০২। অর্থাৎ বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর ২৮৫। অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ২৪৩। এর অর্থ দাঁড়ায়, সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে তা বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে, তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ ক্রমেই আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষ।

এক গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বিশ্বের সবচেয়ে দূষিত ৪ টি দেশ ও দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে ৯ টির অবস্থানই এ অঞ্চলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা