ফাইল ছবি
পরিবেশ

দিনের তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির বিদায়ের পর আজ দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন: এনআইডি সার্ভার চালু বিকেলে

শনিবার (১৮ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গত কয়েক দিন ঘূর্ণিঝড় মিধিলির কারণে শীত অনুভূত হয়েছে। তবে এ রকম শীত আগামী মাস ছাড়া পাওয়া যাবে না।

মূলত নভেম্বর মাস পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে।

তিনি বলেন, আগামী ২১ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে ২১-২৫ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর তাপমাত্রা আবারও কিছু পরিমাণ বেড়ে নভেম্বর মাস অতিক্রম করবে।

আরও পড়ুন: প্রতিনিধি দল ঢাকায় আসছে

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ আবহাওয়াবিদ জানান, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শীতের বার্তা পেলেও প্রকৃতপক্ষে শীতের দেখা মিলবে ডিসেম্বরে। গত ২ দিনের শীতের অনুভূতি ঘূর্ণিঝড় মিধিলির কারণেই হয়েছে।

তিনি আরও জানান, দেশের সব বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা