ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব মিয়ানমার ও উত্তর থাইল্যান্ডে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: দুপুরে আঘাত হানতে পারে ‘মিধিলি’

শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কি.মি. গভীরে।

সংস্থাটি আরও জানায়, আক্রান্ত অঞ্চলটি চীন, লাওস ও থাইল্যান্ডের সীমান্তের কাছে। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ও জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতে এর কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: পিটার হাসকে হুমকি, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, মিয়ানমার সিসমিক ফল্টের সাথে যুক্ত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারত মহাসাগরের তলদেশে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার ২ দেশ শ্রীলঙ্কা ও ভারত।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য মতে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২ টা ১১ মিনিটে দেশটির দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। সূত্র: এপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা