ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ বায়ুদূষণে ঢাকা নবম

নিজস্ব প্রতিবেদক: আজ বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০৯ টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান নবম। এ দিন ঢাকার বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টায় আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ১২৯।

রোববার (৩ সেপ্টেম্বর) এ সময়ে ঢাকার বায়ু সহনীয় বা মাঝারি পর্যায়ে ছিল।

আজ দূষণ তালিকায় শীর্ষে থাকা মালয়েশিয়ার কুচিং শহরটির স্কোর ১৭২। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৫৯। এ দিন তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৫৪।

আরও পড়ুন: হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান, যারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক একিউআই সূচক দ্বারা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ৫১-১০০ হলে বায়ুর মান মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। এছাড়া ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরও পড়ুন: ট্রাক্টরচাপায় শিক্ষকসহ নিহত ২

চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের ৩ টি প্রধান উৎস- ইট ভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ কাজের ধুলা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা