ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু সহনীয়

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এ দিন দূষণমাত্রার তালিকায় ঢাকার অবস্থান ১৬।

আরও পড়ুন: সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

শনিবার (১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ারের সূচকে আজ শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৬। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: টেকনাফে দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযান

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৩৯। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এছাড়া তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরের স্কোর হচ্ছে ১৩৪। অর্থাৎ সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ ও অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য সেখানকার বায়ু ক্ষতিকর।

আরও পড়ুন: বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী

আজ দূষণের তালিকায় ১৬ তম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। ঢাকার বায়ুর দূষণমাত্রার স্কোর হচ্ছে ৯০। অর্থাৎ ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: ডাকাতিয়ায় নৌকা ডুবে নিহত ২

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে, তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা