ছবি: সংগৃহীত
পরিবেশ

রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানী ঢাকা ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

শুক্রবার (৫ মে) সকাল ৫ টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, শুক্রবার সকাল ৫ টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

আরও পড়ুন : পলাশবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এর উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আবহাওয়া অফিস বলছে, এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ধরনের ছোট ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই‌।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলায় ৮ শিক্ষক নিহত

ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩০ কিলোমিটার অর্থাৎ এতো কাছাকাছি হওয়ার কারণ হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। এ ধরনের ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত কাছাকাছি জায়গায় হয়ে থাকে।

তবে ৩০ কিলোমিটার এতো কাছাকাছি উৎপত্তিস্থল এর আগে কখন হয়েছিল, তা রেকর্ড দেখে বলতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা