ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে ঢাকার অবনতি

সান নিউজ ডেস্ক : আজ ঢাকার বাতাসের মান গতকালের চেয়ে অবনতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার।

আরও পড়ুন : নভোচারী ইউরি গ্যাগারিন’র প্রয়া...

সোমবার (২৭ মার্চ) সকাল ৯ টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

এই সূচকে ঢাকা ১৫৫ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। গতকাল রোববার (২৬ মার্চ) ছিল ১৩১ স্কোর, তার আগের দিন শনিবার (২৫ মার্চ) ছিল ১৪৩ স্কোর।

আরও পড়ুন : সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

আজ খারাপ বায়ুর তালিকায় ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। গত দুই দিনও শীর্ষে ছিল শহরটি।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, চিয়াং মাইয়ের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, চীনের উহান এবং সৌদি আরবের রিয়াদ। এরপরই রয়েছে ঢাকা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এ তালিকা অনুযায়ী, আজ ঢাকার চেয়ে ভালো বায়ু রয়েছে ইরাকের বাগদাদ, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং চীনের শেনইয়াং শহরে।

আইকিউ এয়ার প্রকাশিত এই তালিকায় বিশ্বের ১০২টি শহরকে ৬টি শ্রেণিতে রাখা হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ঐ অবস্থানেই নেই কোনো শহর।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইসরায়েল

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ার বলছে, ভালো বায়ুর তালিকায় ০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা