ছবি: সংগৃহীত
পরিবেশ

তীব্র গরমে অস্বস্তি

সান নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে অস্বস্তিতে রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড়-বৃষ্টি নেই।

আরও পড়ুন: গৃহহীনদের স্থায়ী ঠিকানা দিলেন প্রধানমন্ত্রী

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে অন্যান্য স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির দেখা মিলতে পারে।

বিভিন্ন অঞ্চলে তীব্র তাপ্রবাহ বইছে, সোমবার (২৫ এপ্রিল) রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনটি স্থানেই তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত তাপমাত্রা আর বাড়বে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর ওপর চলছে রমজান মাস। ঢাকাসহ প্রায় সারাদেশেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। গরমে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। সবেচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। ঈদুল ফিতর ঘনিয়ে আসায় রাজধানীর রাস্তাঘাটে যানজট ক্রমেই বাড়ছে। একে তো ভ্যাপসা গরম এর ওপর যানজটে নগরবাসীর নাভিশ্বাস।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮ মিলিমিটার এবং নেত্রকোণায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: নওয়াজ শরিফ পেলেন নতুন পাসপোর্ট

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যচ্ছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা