পরিবেশ

গরমে জনজীবন ওষ্ঠাগত 

নিজস্ব প্রতিবেদক : জ্যৈষ্ঠের শুরুতে বেড়েছে গরমে তীব্রতা। জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠছে। এ ভ্যাপসা গরম আরও দুইদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলেছেন, আগামী ২২ মে’র দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো স্বস্তি ফিরতে ২৫ থেকে ২৬ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) গ্রীষ্মের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের ৬ তারিখ। সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ-রোদের লুকোচুরি খেলা। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বৃদ্ধদের কষ্টটা বেশি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘মূলত ২২ মে’র পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কারণ তখন বৃষ্টি বাড়বে। এরমধ্যে এখন তাপমাত্রা যে রকম আছে অনেকটা সেই রকমই থাকবে, অল্প-সল্প বৃষ্টিও হবে।

সর্বোচ্চ তাপমাত্রা ক্রমেই কমছে জানিয়ে আবহাওয়াবিদ আরও বলেন, ‘গতকালের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা আজ (বৃহস্পতিবার) আরও কিছুটা কমতে পারে।’ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৯ ডিগ্রি। একদিনের ব্যবধানে কিছুটা কমেছে তা, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা