পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি 

ফিচার ডেস্ক: কয়েকদিনের ভ্যাপসা গরম। জনজীবন অতিষ্ঠ হয়েছিল। মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেও কড়া রোদে পুড়েছে ঢাকা শহর। তবে দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে মানুষ মুক্তি পেয়েছে অসহ্য গরম থেকে।

বিকেল ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস বলেন, দেশের অনেক এলাকাতেই বৃষ্টি হয়েছে। ঢাকার পুরো বিভাগজুড়েই বৃষ্টি হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতেও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শাহবাগ, হাতিরঝিল, প্রগতি সরণি, বসুন্ধরা আবাসিক এলাকাসহ প্রায় সবখানেই মষুলধারে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাতেও দেশের বিভিন্ন স্থানে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি হবে।

এছাড়া কিছু এলাকায় দাবদাহ বয়ে যাচ্ছে। সেসব এলাকায় তা অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, যশোর, রাঙ্গামাটি এসব এলাকায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা