পরিবেশ

আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

সান নিউজ ডেস্ক : কয়েকদিন ধরেই দেশের প্রায় সিংহভাগ অঞ্চলে বিরাজ করছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে বাতাসের দাপটে শীত যেন ক্রমেই তীব্র হয়ে উঠেছে। তবে আপাতত আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে বেড়ে ফেব্রুয়ারির মাঝামাঝি বিদায় নেবে শীত। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে এই তথ্য।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন বলেন, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে ছিল। এটাকে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলে থাকি। আজ (মঙ্গলবার) তাপমাত্রা ছয় ডিগ্রির উপরে রয়েছে। সারাদেশের কোথাও তাপমাত্রা ছয় ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চলে ঘন থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে। এভাবে মাসের মাঝামাঝি গিয়ে শীত বিদায় নেমে।

রাজধানীর আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, দেশের উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে হিমালয় হয়ে দেশে শীতল বাতাস ঢুকছে। ঢাকায় প্রতি ঘণ্টায় পাঁচ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। ফলে রাজধানীতে শীত অনুভূত হচ্ছে।

কাওসার পারভীন বলেন, ‘দিনের বেলা সূর্য থাকবে। দুদিন পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। মাসের মাঝামাঝি পর্যন্ত শীত থাকবে। তবে তীব্র শীত থাকবে না।’

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা