পরিবেশ

ওজোন স্তরের প্রাণ ফেরাচ্ছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) গোটা মানবজাতিকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। ক্রমেই একের পর এক দেশে এর বিস্তার ঘটছে। এর ফলে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত মানুষ ও প্রাণহানীর সংখ্যা।

তবে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বিশ্ব ক্ষতিগ্রস্ত হলেও উপকৃত হচ্ছে ভূ-পৃষ্টের পরিবেশ। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, লোকজন ঘর থেকে বের না হওয়ায় ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বিশ্বে পরিবেশ দূষণের হার অনেকটাই কমে এসেছে।

এছাড়া সেরে উঠছে বায়ু মণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজোন স্তর ও এর ক্ষত।

সূর্য থেকে আসা আলোর ফলে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়। তবে এই আলোর সঙ্গে সেখান থেকে অতি বেগুনি রশ্মিসহ আরো অনেক ক্ষতিকর আলোক রশ্মিও চলে আসে, যা পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।

তবে এই ক্ষতিকর আলোক রশ্মিগুলোকে প্রতিহত করে ওজোন স্তর, এছাড়া শুষে নেয় কার্বন-ডাই-অক্সাইডও। এর মাধ্যমে পৃথিবীকে ও পৃথিবীর সব প্রাণকে রক্ষা করে এটি। কিন্তু ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও ক্ষতিকর সিএফসি গ্যাসের ব্যবহারের ফলে ক্রমেই ক্ষয় হচ্ছিলো এই স্তরটি, যার ফলে পৃথিবীতে প্রবেশ করছিলো ক্ষতিকর সব রশ্মি, বাড়ছিলো কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও।

এর ফলশ্রুতিতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াসহ নানা ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে সেরে উঠছে ওজোন স্তরের সেই ক্ষত।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বর্তমান ওজোনস্তর ও বিশ্বের পরিবেশ নিয়ে এই সমীক্ষাটি পরিচালনা করেছেন, যার নেতৃত্ব আছেন অন্তরা ব্যানার্জি।

তাদের গবেষণায় দাবি করা হচ্ছে, ওজোন স্তরকে রক্ষায় ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিয়াল চুক্তির সঙ্গে বর্তমান পরিস্থিতি যোগ হওয়ায় বহু বছর ধরে এর যে ক্ষতি হয়ে আসছিলো, তা পুষিয়ে যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ যদি আমরা গ্রিন হাউস গ্যাস নিস্বরণের ক্ষেত্রেও নেই, তবে পৃথিবী অনেকটাই দূষণ মুক্ত হয়ে উঠবে। সূত্র: এএফপি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা