ফাইল ছবি
বিনোদন

শিল্পকলায় রুবেলের প্রতি শ্রদ্ধা, দাফন বিকেলে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ সকালে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বিকেলে গাজীপুরের নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: এমপি হতে চান ৫ অভিনেত্রী

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, আহমেদ রুবেল ৩ দশকের বেশি সময় ঢাকা থিয়েটারের সাথে যুক্ত ছিলেন।

দীর্ঘদেহী এ অভিনেতা ঢাকা থিয়েটারের হয়ে ‘কির্ত্তন খোলা’, ‘কেরামত মঙ্গল’, ‘হাদহদাই’, ‘একাত্তরের পালা’, ‘যৈবতী কন্যার মন’, ‘মার্চেন্ট অব ভেনিস’ ও ‘বনপাংশুলে’র মত কালজয়ী নাটকে অভিনয় করেছেন।

তিনি চিরকাল দর্শকের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যুতে ঢাকা থিয়েটার গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন: তেহরানের পোশাকে জয়া

ঢাকা থিয়েটারের উদ্যোগে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ শিল্পকলা একাডেমিতে নেয়া হবে।

এ আনুষ্ঠানিকতা চলবে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত। পরে তার মরদেহ নিজ এলাকা গাজীপুরে নেয়া হবে। সেখানে জানাজা শেষে গাজীপুর গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

আরও পড়ুন: বেঁচে আছেন পুনম পান্ডে

ছবির প্রদর্শনীতে যোগ দিতে তিনি উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসেছিলেন। গাড়ি থেকে নামার সময় অসুস্থতা অনুভব করেন অভিনেতা।

এরপর হেঁটে এগোতে থাকলে কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে যান। সাথে সাথে স্কয়ার হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা