সংগৃহীত ছবি
বিনোদন

পুনম পান্ডে আর নেই

বিনোদন ডেস্ক: ক্যান্সার নিয়ে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। মাত্র ৩২ বছর বয়সে থেমে গেছে পথচলা। পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী।

আরও পড়ুন: অস্কারেও ওপেনহাইমারের জয়জয়কার

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাতে মৃত্যু হয় অভিনেত্রী পুনম পান্ডের।

ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তার মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। তিনি বলেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

আরও পড়ুন: সৌদি আরবে সাহসী আলিয়া

এ ছাড়া, পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ুর ক্যানসারে ভালবাসার পুনমকে হারিয়েছে। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভাল এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালভাবে মনে রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পুনম পান্ডে। বিশেষত, নীল দুনিয়ার সাথে জড়িয়ে থাকা এই তারকা মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছেন। ৩২ বছর বয়সে ভাইরাসে মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে।

আরও পড়ুন: কথা রাখলেন সালমান

২০১১ সালে তার এক ভিডিও বার্তা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি জানান, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তারপরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাকে। তাছাড়া, অভিনয় জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি।

কী এই রোগের লক্ষণ- সার্ভিকাল ক্যানসারের প্রথম লক্ষণ অতিরিক্ত জরায়ু দিয়ে রক্তপাত। অতিরিক্ত পিরিয়ডস হলে বা দীর্ঘদিন ধরে পিরিয়ডস হলে এই রোগ দেখতে পাওয়া যায়। জরায়ুমুখ ক্যানসার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা