সংগৃহীত ছবি
বিনোদন

মাহির ভিডিওটি প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যা নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

আরও পড়ুন: বাসায় ফিরলেন জাহিদ হাসান

বিশেষ করে ওই ভিডিওকে কেন্দ্র করে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে এই তারকাকে। অনেকেই তার গায়ের রং নিয়ে প্রশ্ন তোলেন, নোংরা মন্তব্য করেন। বিষয়টি নিয়ে বাধ্য হয় নিজের অবস্থানও পরিস্কার করেন মাহি।

কিন্তু শুরু থেকেই এই ঘটনায় চুপ ছিলেন ফেসবুকে ভিডিওটি যিনি প্রথম প্রকাশ করেছিলেন। জানা যায়, শুটিং সেটে মাহির সেই ভাইরাল ভিডিও ধারণ করেছিলেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। যিনি ভিডিওটি রিল হিসেবে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

আরও পড়ুন: পরিণীতির নতুন সিদ্ধান্ত

তার সেই ভিডিও প্রকাশের পরেই ট্রলের মুখে পড়েন মাহি। এ ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রিমু নিজেও। পুরো বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি জানান, ‌‘‘অনেক রকমের ট্রল ও নিউজ হয়েছে একটা রিলকে ঘিরে। আমরা কি মজা করে কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি বোন আমার, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিনি। তুই সামনে ছিলি যখন ভিডিওটি করি, তুই যখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলি, ভারতীয় নায়িকারা যেভাবে গাড়ি থেকে নামে আমার ঠিক ও রকমই মনে হচ্ছিল। মজা করে আমি আসলে কাজটা করেছিলাম। এটা নিয়ে এত ট্রল বা নোংরামি হবে, এমনটা বুঝতে পারিনি। বোন আমি দুঃখিত, আমি সরি।’

আরও পড়ুন: কথা রাখলেন সালমান

তিনি আরও জানান, ‘এখন থেকে যদি আমি রিল করি তবে নিজের রিল করব বা সহশিল্পীদের সাথে কোনো কনটেন্ট করব তাদের ইচ্ছেতে। মজা করে আমরা একটা রিল করছি, সেজন্য এত বড় একটা মানুষকে আপনারা কষ্ট দিয়ে এগুলো লিখবেন, এগুলো বলবেন এটা কেমন! যা যা আপনারা লিখছেন-বলছেন, আপনাদের কী ভাই-বোন নেই? মাথায় আছে কী বলছেন আপনারা? এটা খুবই বাজে একটা কাজ হয়েছে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা