বিনোদন

অপুর ছোট বোন পূজা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরিকে পাশে নিয়ে নিজের ছোট বোন বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অপু এ কথা বলেন।

আরও পড়ুন: ভিকিকে আর সহ্য হচ্ছে না অঙ্কিতার!

এছাড়াও তিনি আরও দুই নায়িকাকে নিজের বোন বলে মন্তব্য করেছেন। এই নায়িকা বলেন, পরীমনি আমার মেজো বোন, তমা মির্জা সেজো এবং পূজা আমার ছোট বোন। আমার বোন গুলো সুন্দর, তাই আমিও সুন্দর।

এই নায়িকাদের সঙ্গে সুসম্পর্কের কথা জানিয়ে অপু আরও বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখি, ফোনে কথা হয়।

অপু বিশ্বাস বলেন, ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় যার কারণে সম্পর্কটাও সুন্দর।’

এই সময় পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদির ছোট বোন! আমরা ১ম বারের মতো একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ। আমি মনে করি, ঢালিউড কুইন একজনই। আর তিনি হলেন অপু বিশ্বাস।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির ছবি ভাইরাল

পূজার কথা শেষ হতেই তাকেও প্রশংসায় ভাসান অপু বিশ্বাস। তিনি জানান, ‘নূরজাহান’ সিনেমাটিতে পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। পরিপূর্ণ একজন নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

প্রসঙ্গত, সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এ নায়কের সঙ্গে চিত্রনায়িকা পূজার নাম জড়িয়েও সম্পর্কের খবর রটেছিল।

তবে যার কোনো বাস্তব সত্যতা মেলেনি তবে এসব নিয়ে নানা আলোচনা হয়। এই প্রথমবারের মতো এক সঙ্গে দেখা গেল পূজা এবং অপুকে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা