করোনায় আক্রান্ত রবার্ট প্যাটিনসন
বিনোদন

করোনায় আক্রান্ত রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছয় মাস বন্ধ থাকার পর লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং শুরু করেন প্যাটিনসন। শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এরপর ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ওয়ার্নার ব্রস এক বিবৃতিতে বলেছে , তারা কোনও কর্মীর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করবে না। তবে ব্যাটম্যান প্রোডাকশনের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং নির্দেশিকা অনুসারে কোয়ারেন্টাইনে যাচ্ছেন। তাকে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে।

তবে রবার্ট প্যাটিনসনের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে। যদিও হলিউড রিপোর্টার ও ভ্যানিটি ফেয়ার নিশ্চিত করেছে, ‘দ্য ব্যাটম্যান’ ইউনিটে করোনা পজেটিভ ফলাফল এসেছে একমাত্র প্যাটিনসনের।

তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওয়ার্নার ব্রোস এবং প্যাটিনসন প্রতিনিধিরা।

এটুকু জানা গেছে, ‘ব্যাটম্যান’ ইউনিটে আসার আগে ‘টোয়াইলাইট’ খ্যাত ৩৪ বছর বয়সী এই তারকার মধ্যে কোনও করোনার উপসর্গ দেখা যায়নি।

ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, মাইকেল কীটন, জর্জ ক্লুনির মতো তারকাদের পর এবার প্রথম ব্যাটম্যান হিসেবে পর্দায় হাজির হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রীভস পরিচালিত সিনেমাটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা