সংগৃহীত ছবি
বিনোদন

মোদিকে টপকালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। এই অভিনেত্রীর কাছে হেরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। জনপ্রিয়তার নিরিখে ক্যাটরিনাই সবার ওপরে।

আরও পড়ুন : ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা!

হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার সংযোজন করেছে। সেটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেখানেই সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যাটরিনা কাইফ। মাত্র কয়েক দিনেই ১৫ মিলিয়ন অর্থাৎ প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছেন তার চ্যানেলে।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্ক জুকারবার্গ। তার অনুরাগীর সংখ্যা প্রায় ১ কোটি। সেখানে নরেন্দ্র মোদির অনুরাগীর সংখ্যা ক্যাটরিনার প্রায় অর্ধেক। প্রায় ৭৭ লাখ অনুরাগী যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর চ্যানেলে।

আরও পড়ুন : মিলিয়ে দেওয়ার কি কেউ নেই

২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন ক্যাটরিনা। তার পর কেটে গেছে ২০ বছর। এতদিনের কর্মজীবনে একাধিক ওঠাপড়া প্রত্যক্ষ করেছেন ক্যাট।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী তিনি। শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেল নয়, ইনস্টাগ্রামে তার অনুরাগী সংখ্যা প্রায় ৭৭ মিলিয়ন। যদিও এই দিকে অবশ্য আলিয়া ভাট ও প্রিয়াংকা চোপড়া এগিয়ে ক্যাটরিনার তুলনায়।

আরও পড়ুন : রাঘবের চেয়ে পরিণীতির আয় বেশি

মাস কয়েক ধরেই নিজেকে অন্তরালে রেখেছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, ‘টাইগার ৩’-এর কারণেই নাকি নিজেকে সামনে আনতে চাইছেন না অভিনেত্রী।

এ ছাড়া খুব শিগগির ‘মেরি ক্রিসমাস’ ছবির মাধ্যমে দ্বিভাষিক ছবিতে অভিষেক ঘটবে তার। ছবিটি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে। সূত্র: আনন্দ বাজার

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা