সুশান্তের পা ভাঙা ছিল, এটা পরিকল্পিত খুন: স্বাস্থ্যকর্মীর দাবী
বিনোদন

‘সুশান্তের পা ভাঙা ছিল, এটা পরিকল্পিত খুন’

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এবার। জানা গেছে, সুশান্তের মরদেহ যখন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার পা ভাঙা ছিল। সম্প্রতি, এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কুপার হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী।

তার বিস্ফোরক দাবি, যে সিনিয়ার চিকিৎসকরা সুশান্তের মৃতদেহ পরীক্ষা করেছিলেন, তারাও বলছিলেন যে এটা আত্মহত্যা নয়, খুন।

হাসপাতাল কর্মীর ভিডিওটি শেয়ার করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। যেখানে ওই হাসপাতাল কর্মী আরও দাবি করেন, সুশান্তের গলায় সূচ ফোটানোর মতো একটি চিহ্ন ছিল, সেলোটেপ লাগানো ছিল। দেহে প্রায় ১৫-২০টা চিহ্ন ছিল বলে দাবি করেছেন হাসপাতালের ওই কর্মী।

তার দাবি, তিনি দেহ ময়নাতদন্তের পর ফের অ্যাম্বুলেন্সে তুলেছিলেন, শশ্মান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুশান্তের পা মোড়া ছিল বলে বারবার দাবি করেন ওই কর্মী। এখানেই শেষ নয়, রিয়া চক্রবর্তী ওই দিন কুপার হাসপাতালে ঢুকেছিলেন, এবং বেশকিছুক্ষণ ভিতরে ছিলেন বলেও জানান তিনি।

এর আগে এই দাবি উঠে এসেছিল অ্যম্বুলেন্স চালকের কথাতেও, যিনি কিনা সুশান্তের দেহ নিয়ে গিয়েছিলেন। এবার সেই একই দাবি করলেন কুপার হাসপাতালের এক কর্মী।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা