ছবি: সংগৃহীত
বিনোদন

সিনেমা দেখতে ভারতে জাপানি দম্পতি

বিনোদন ডেস্ক: সুপারস্টার অভিনেতা রজনীকান্তের ভারত জুড়ে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। ভারত বাইরের বিভিন্ন দেশের দর্শকরাও মজেন এই সুপারস্টারের অভিনয়ে।

আরও পড়ুন: আবারো বিতর্কে নোবেল

সম্প্রতি থালাইভার নতুন ছবি ‘জেলার’ দেখতে জাপানের ওসাকা থেকে ভারতের চেন্নাইয়ে এসেছেন এক দম্পতি।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে এই দম্পতির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ইয়াসুদা হিডেতোসি নামে জাপানি দর্শক শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত হননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন।

আরও পড়ুন: ‘প্রিয়তমা’ দেখে আনন্দিত পূজা

সেখানে ইয়াসুদা বলেন, ‘জেলার’ ছবি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।

নিজেকে জাপানের রজনীকান্তের ফ্যান ক্লাবের ক্যাপ্টেন বলেও পরিচয় দেন তিনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রজনীকান্তের অভিনীত ‘জেলার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ উপলক্ষ্যে দিনটিতে চেন্নাই, বেঙ্গালুরুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মন যা চায় তাই করবেন

শোনা যাচ্ছে, দর্শকরা যখন ছবিটি নিয়ে রীতিমতো উৎসব উদযাপন করছেন, তখন থালাইভা খোদ হিমালয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

অপরদিকে ছবিটি মুক্তির আগে অভিনেতার হিমালয়ে যাওয়ার কথায় উচ্ছ্বাসিত নেটিজেনরা।

তাদের মন্তব্য, সিনেমা এবার তাহলে ব্লকবাস্টার হবেই।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন ডিপজল

কারণ এর আগে যতবার থালাইভা সিনেমা রিলিজের সময়ে হিমালয়ে পাড়ি দিয়েছেন, ততবার সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে।

প্রসঙ্গত, অ্যাকশন-কমেডি ঘরানার তামিল এই সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, মোহনলাল, শিবরাজকুমার, বসন্ত রবি এবং তামান্না। সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা