ছবি : সংগৃহিত
বিনোদন
‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’!

বুকে কাঁপন ধরাতে আসছে

বিনোদন ডেস্ক: দুনিয়াজুড়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো।

আরও পড়ুন: প্রচুর লাভ লেটার পাচ্ছেন রণবীর

ভয়ঙ্কর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্পের মধ্য দিয়ে দর্শকদের বুকে রীতিমত কাঁপন ধরিয়ে দেয় ছবিটি। পাশাপাশি বক্স অফিসেও বেশ দাপট দেখিয়েছে। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল।

প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ছবি ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে।

পাঁচ বছরের মাথায় এবার পর্দায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। এবারের ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’।

আরও পড়ুন: সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা

বাংলাদেশের দর্শকদের মধ্যে যারা এ ছবির জন্য অপেক্ষা করছিলেন তারা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। ৪ আগস্ট স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। প্রথম দুই ছবি ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সরাসরি সিক্যুয়েল এটি।

চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মুল লেখক হানেল, জেসন ব্লুম, জেমস ওয়ান এবং ওরেন পেলি।

আরও পড়ুন: বার্বি লুকে নুসরাত

অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।

গত মাসে ছবির ট্রেলার প্রকাশের পর দর্শকদের বেশ কৌতুহল দেখা যায়। ল্যামবার্ট পরিবারের ভুতুড়ে গল্পের উপসংহারের আভাস দেয় ট্রেলারটি। দশ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার।

আরও পড়ুন: মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি

বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। চূড়ান্ত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখায় যা এই সিরিজের মুল রহস্যঘেরা চরিত্র। অতীতের সেই দানবদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যারা ল্যামবার্ট পরিবারকে তাড়িত করে চলেছে।

যতটুকু আভাস পাওয়া যায় তাতে বলতে দ্বিধা নেই যে, ভক্তদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধ পরিকর নির্মাতারা। আর দর্শকরাও নিশ্চয়ই আড়মোড় ভেঙ্গে প্রস্তুত হতে শুরু করেছেন সেই অভিজ্ঞতার জন্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা