ছবি-সংগৃহীত
বিনোদন

অপুকে নিয়ে যা বললেন ইধিকা

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।

যদিও সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমন প্রশ্নও তৈরি হয়েছিল। কিন্তু সেই সকল বিতর্ককে পিছনে ফেলেই পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ইধিকা।

আরও পড়ুন : অনাথ শব্দটা গালির মতো

যার কারণে নবাগত এই নায়িকাকে নিয়ে প্রশংসায় মেতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।’

অপুর এমন মন্তব্যকে বড় মনের পরিচয় হিসেবে দেখছেন ইধিকা। তার ভাষ্য, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

ইধিকা আরো বলেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার (অপু)। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নবাগত নায়িকা হিসেবে, তার থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।

আরও পড়ুন : বুবলীকে চয়নিকার খোলা চিঠি

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার জনপ্রিয় ‘ও প্রিয়তমা’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়। সেই ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা অপু বিশ্বাস।

ভিডিওটি চোখে পড়েছে ইধিকা পালেরও। এক প্রশ্নের জবাবে ইধিকা বলেন, ‘জয়ের ওই ভিডিওটি দেখেছি। খুবই মিষ্টি, খুবই। আমি তো ছেলেকেই এগিয়ে রাখবো। শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়, ও বেশি কিউট।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা