নার্গিস ফাকরি
বিনোদন

নগ্নতায় আমার আপত্তি রয়েছে

বিনোদন ডেস্ক: এবার ওটিটিতে পা রাখতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি।

আরও পড়ুন: সিনেমাটা দেখতে বাধ্য হয়েছি

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর ও ওটিটিতে যাত্রা নিয়ে কথা বলেছেন এই আবেদনময়ী তারকা।

নার্গিস বলেন, ওটিটিতে কাজ করার ক্ষেত্রে তিনি নিজের জন্য সীমারেখা তৈরি করেছেন।

তিনি বলেন, ‘কোনো প্রজেক্টের জন্য আমি কখনোই নগ্ন হবো না। নগ্নতায় আমার আপত্তি রয়েছে। তবে সাহসী চরিত্রের জন্য আমি সবসময়ই উন্মুক্ত।’

সাহসী চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে নার্গিসের জবাব, সমকামী বা অন্য ধরনের যৌন চাহিদা সম্পন্ন ছবিতে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। সমকামী ছবির প্রসঙ্গে নার্গিস বলেন, ‘এই বিষয়গুলো আজ সমাজে যথেষ্ট আলোচিত হচ্ছে।’ ফলে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত বলেই মনে করেন নার্গিস।

আরও পড়ুন: বিকিনিতে আবেদনময়ী শ্রাবন্তী

ওটিটির কনটেন্টগুলো প্রায় সময়ই শক্তিশালী বিষয়বস্তুর জন্য জনপ্রিয়তা পেয়ে থাকে, যার মধ্যে রয়েছে গালিগালাজ, সহিংসা, নগ্নতা ইত্যাদি। এই প্ল্যাটফর্মে কিছু কাজের ক্ষেত্রে তাই তার নিজের সীমারেখা রয়েছে বলে জানান নার্গিস। অভিনেত্রী এটাও বললেন যে, নগ্নতায় তার আপত্তি রয়েছে। ছবিতে নগ্নতা থাকলে সেই দৃশ্যে তিনি অভিনয় করবেন না।

উল্লেখ্য, ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘মাদ্রাস ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘আজহার’, ‘হাউসফুল থ্রি’, ‘ঢিসুম’সহ আরো কিছু সিনেমায় অভিনয় করেন নার্গিস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা