ছবি-সংগৃহীত
বিনোদন

আমাদের জীবনের নতুন শুরু

বিনোদন ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও অভিনেতা উদয়প্রতাপ সিং। গত ২৮ জুন ছিমছাম অনুষ্ঠানে আইনি বিয়ে সেরেছেন এই জুটি।

আরও পড়ুন: ওদের কোনো লেভেল নাই

বহুদিন ধরেই বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে ছিলেন উদয়-অনামিকা। বিয়ের ছবি পোস্ট করে অনামিকা লিখলেন, ‘অবশেষে আমরা পারলাম। আমাদের জীবনের নতুন শুরু হল।’

এদিকে বিদেশে মধুচন্দ্রিমায় না করে উদয়-অনামিকা উত্তর বঙ্গের তাকদহতে যান। দার্জিলিং থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি জনপদ। সেখানেই কিছু বন্ধুর সঙ্গে গিয়েছিলেন উদয়-অনামিকা। তবে মধুচন্দ্রিমায় গিয়ে ফের বিয়ে করলেন তারা! কেমন হল সেই বিয়ের অনুষ্ঠান? জানালেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

আরও পড়ুন: সংসার কেন ভাঙব?

অনামিকা বলেন, ‘আসলে আমরা খুব ব্যক্তিগত পরিসরে বিয়ে করি, আর চেয়েছিলাম মধুচন্দ্রিমাটা বন্ধুবান্ধবের সঙ্গে নিয়েই হোক। কারণ এই সময়টা আর পাওয়া যাবে না। আমি আর উদয় একা পরেও কোথাও যেতে পারব।’

মধুচন্দ্রিমায় অনামিকা-উদয় সঙ্গী ছিলেন তাদের ২০ জন বন্ধু। অনামিকা জানান, তার বরাবরই এমন ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে বিয়ে করবেন। সেই ইচ্ছেপূরণই করলেন তার বন্ধুরা। অনামিকার পরনে সুতির শাড়ি, কপালে টিপ চওড়া করে সিথিতে সিঁদুর, গলায় গাঁদার মালা। অন্যদিকে উদয়ের পরনে সুতির সাদা পাঞ্জাবি। বৈভবের কোনও ছোঁয়া নেই। তবে প্রকৃতির কোলে নতুন শুরু সূচনা করলেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা