ছবি: সংগৃহীত
বিনোদন

বড় জিনিসই আমার পছন্দ

বিনোদন ডেস্ক: বলিউডের পর এখন হলিউড কাঁপাচ্ছেন বলিউডের ‘গ্লোবাল স্টার’ প্রিয়াঙ্কা চোপড়া। পশ্চিমী দুনিয়ায় এ নায়িকা যে সাফল্য অর্জন করেছেন, তা অনেকের কাছেই স্বপ্ন।

আরও পড়ুন: দক্ষিণে পা রাখছেন ঋতুপর্ণা

২০১৮ সালে ১০ বছরের ছোট প্রেমিক নিক জোনাসের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন নায়িকা। এই রয়্যাল ওয়েডিং ঘিরে সেইসময় কমচর্চা হয়নি। লাখ লাখ টাকা শুধু আতসবাজির পিছনে খরচ করেছিলেন প্রিয়াঙ্কা।

ক্যাথলিক রীতিতে বিয়ের সময় ব়্যালফ লরেনের ডিজাইনার গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা। মুক্তো, ক্রিস্টাল দিয়ে সাজানো ওই সাদা গাউন তৈরি করতে সময় লেগেছিল ১,৮২৬ ঘণ্টা! ওই গাউনের সঙ্গে যুক্ত ছিল ৭৫ ফুট লম্বা ট্রেল।

আরও পড়ুন: সে-ই আমার বড় ক্রাশ

সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। কেন এত খরচ করে বিয়ে করেছেন সেই প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকালেন পিগি চপস।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি তো কোনওদিনই বলিনি আমার এইসব ভালো লাগে না। আমি বড় পরিসরে সবকিছু করতে ভালোবাসি। কারণ আমি মানুষ হিসাবে ভীষণ বোল্ড, বড় জিনিস আমার পছন্দ। বিয়েটা বড় স্কেলে হলেও সেখানে কিন্তু মাত্র ১১০ জন অতিথি হাজির ছিল। আমার এবং আমার স্বামীর খুব কাছের মানুষেরাই শামিল হয়েছিলেন…তবে প্রাসাদে বিয়ের স্বপ্ন আমরা বরাবর ছিল, সঙ্গে ৭৫ ফুল লম্বা ট্রেলের (গাউনের সঙ্গে জোড়া কাপড়)...সেটা ভুল কিছু নয়, তাই না?’

আরও পড়ুন: ‘বাদামী হায়নার কবলে’ শ্রুতি

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহের ব্যবধানে‘সিটাডেল’সিরিজ এবং ‘লাভ এগেন ছবি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার। বর্তমানে পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত এ নায়িকা। এছাড়াও শিগগিরই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা