বিনোদন

বুবলী'র ‘কথা আছে’ 

বিনোদন ডেস্ক : ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ গানটি গানটিতে ঠোঁট মিলিয়ে ও র‌্যাপ ভঙ্গিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনেমাটির অভিনেত্রী শবনম বুবলী।

আরও পড়ুন: মান্নার জন্মদিন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে বুবলীর ভিডিওটি।

শুক্রবার বিকেল পর্যন্ত ২২ ঘণ্টার ব্যবধানে ভিডিওতে লাইক পড়েছে ১ লাখ ৬ হাজার, মন্তব্য এসেছে ১১ হাজার, শেয়ার হয়েছে প্রায় ২ হাজার। এ সময়ের মধ্যে ভিডিওটি দেখেছেন ১৭ লাখ মানুষ। ভিডিওতে দেখা গেছে, একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করেছেন বুবলী; তা লুফে নিয়েছেন দর্শকেরা।

‘কথা আছে’ গানটি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। গানটিতে ভিন্ন লুকে শাকিব খানের অভিনয় লুফে নেন তাঁর ভক্ত-দর্শকেরা। এক দিন পর ওই ছবির নায়িকা বুবলী একটি চেয়ারে বসে রক ভঙ্গিতে ওই র‌্যাপ গানের সঙ্গে অভিনয় করার চেষ্টা করেন। সেটি ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও করে তাঁর নিজের ফেসবুক পেজে ছাড়েন বুবলী। নিমেষেই ভিডিওটি তাঁর ভক্ত-দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: পরী-মমতাজের মা

দর্শকের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘দর্শকেরা আমাকে এত এত ভালোবাসা দেবেন, এমন সাড়া পাব, ভাবতেই পারিনি। সবচেয়ে বড় ব্যাপার ভিডিওটি দেখে মানুষের হাজার হাজার মন্তব্যের বেশির ভাগই ইতিবাচক। তা ছাড়া এ রকমের ভঙ্গিতে আমার প্রথম কাজ এটি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা