ছবি : সংগৃহিত
বিনোদন

আমার ভয়ঙ্কর রকমের ভালোবাসা দরকার!

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছু দিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন। তাকে মাঝে মধ্যে স্বামী-সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অনুভূতি ব্যক্ত করে স্ট্যাটাস দিতে দেখা যায়।

আরও পড়ুন : অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

ফেসবুকে এবার খোলা চিঠি লিখলেন অগ্নি খ্যাত নায়িকা মাহিয়া মাহি। খোলা চিঠি হওয়ায় নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা নেই।

তবে চিঠির শুরুতে এ অভিনেত্রী লিখেন, ‘এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে।

আরও পড়ুন : আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তা তো তুমি জানই।’

মাহি লিখেন, আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে— আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, ঠিক কি যে সমস্যা সেটাও বুঝতে পারছি না।’

আরও পড়ুন : শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই

এ অভিনেত্রীর ভয়ংকর রকমের ভালোবাসা প্রয়োজন বলে জানান তিনি। মাহি লিখেন, ‘শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ, ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার।

যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

আরও পড়ুন : মস্কো চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’

প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

মাহিয়া মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ২০২২ সালে মুক্তি পায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা