বিনোদন

প্রেমিক খুঁজছেন পায়েল

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার যে আজও সিঙ্গেল রয়েছেন। উইকিপিডিয়া বলছে, তার বয়স প্রায় চল্লিশ ছুঁইছুঁই। জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটিও সম্পর্ক! এখন নিজের চল্লিশ বছর বয়সে এসে পায়েল জানালেন, তিনি নতুন প্রেমিক খুঁজছেন।

আরও পড়ুন: কলকাতায় মঞ্চ মাতাবেন সালমান

আবির সেনগুপ্ত যিনি পেশায় একজন পরিচালক। তার প্রথম সিনেমা ‘যমের রাজা দিল বর’-এ নায়িকা ছিলেন পায়েল। জানা গেছে, সিনেমার প্রচারে গিয়েই দুইজন দুইজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথমদিকে সবার কাছে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরবর্তীতে তা স্বীকার করেন দুইজনেই। আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুইজনেরই ছবি। এমনকি তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে। তবে সে সম্পর্ক ভেঙে যায়।

গুঞ্জন বলে, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এ মুহূর্তে আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি।

আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা, তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

আরও পড়ুন: জয়কে নিয়ে কেক কাটলেন শাকিব

ভালবেসেছেন, কাছে টেনেছেন কিন্তু প্রেম বা সম্পর্ক পূর্ণতা পায়নি তার। তাই বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। ভারতীয় এক রিয়ালিটি শোতে এসে একবার সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা