ছবি: সংগৃহীত
বিনোদন

চলে গেলেন খালেকুজ্জামান

বিনোদন প্রতিবেদক : অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা এম. খালেকুজ্জামান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

মঙ্গবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৫টায় কুর্মিটোলার একটি মসজিদে এম.খালেকুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি

খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। তার বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার, মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন তিনি।

দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল-কলেজ জীবনে তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

আরও পড়ুন : একটা চক্র শাকিবকে নিয়ে ওঠেপড়ে লেগেছে

বিটিভিতে নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেতা।

খালেকুজ্জামান নায়করাজ রাজ্জাক ও কবরীর সাথে ‘অনিবার্ণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন বিরতির পর মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’য় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা অনম বিশ্বাসের ‘দেবী’।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা