সংগৃহীত
বিনোদন

কিসে ত্বর সইছে না জাহ্নবীর?

বিনোদন ডেস্ক : বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বলিউডে পা রাখার ৫ বছরের মধ্যেই এবার দক্ষিণী সিনেমায়ও অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর।

আরও পড়ুন : বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি

গত ৬ মার্চ নিজের জন্মদিনে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানান জাহ্নবী।

ক্যাপশনে লেখেন, “এটা অবশেষে ঘটছে। আমার প্রিয় জুনিয়র এন টি আরের সঙ্গে কাজ করার ত্বর সইছে না।”

এনটিআর জুনিয়ের সঙ্গে কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত জাহ্নবী। সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী বলেন, “আমি কদিন আগে আবার ‘আরআরআর’ দেখলাম। এনটিআর জুনিয়রের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল তার সঙ্গে কাজ করার। তার সঙ্গে এক ছবিতে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”

আরও পড়ুন : পিটিআই- কে নিষিদ্ধের চিন্তা

অভিনেত্রী জানান, ‘এনটিআর ৩০’ সিনেমায় কাজ করার জন্য তিনি রীতিমতো প্রার্থনা করেছিলেন। জাহ্নবী বলেন, ‘আমি প্রতিদিন পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করি। আমি শুধু দিন গুনছি যে, কবে সিনেমার শুটিং শুরু হবে।’

নিজের প্রথম দক্ষিণী সিনেমায় কাজ করার জন্য যে একেবারে মুখিয়ে আছেন শ্রীদেবী কন্যা, তা তার উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে।

‘এনটিআরের অভিনয় জীবনের ৩০তম সিনেমা ‘এনটিআর ৩০’ পরিচালনা করছেন কোরাতলা শিবা। ২০১৬ সালে ‘জনতা গ্যারাজ’ সিনেমায় কোরাতালার পরিচালনায় কাজ করেছিলেন এনটিআর জুনিয়র। প্রায় ৭ বছর পর আরও একবার ফিরছেন এই পরিচালক-অভিনেতা জুটি।

আরও পড়ুন : সব ষড়যন্ত্রের মূলে বিএনপি

সিনেমার প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। মার্চ মাসের শেষ থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরের মাঝামাঝি সময়ে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা