বিনোদন

আবেদনময়ী ছবির রহস্য জানালেন নিপুণ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তার গত ১৪ মার্চ রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুকের প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করেন । ওই দুটি ছবিতে দেখা মেলে নতুন লুকের নিপুণের। এই অভিনেত্রীর উষ্ণতা ছড়ানো সেই ছবি রীতিমত ভাইরাল! উষ্ণ ও আবেদনময়ী ওই ছবি দুটি নিয়ে রহস্য তৈরি হয়েছিল। ভক্তরা দ্রুতই লুফে নেয় ওই ছবি দুটি। এই ছবি নিয়ে মুখ খুলেছেন নিপুণ নিজেই।

আরও পড়ুন : মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শিল্পী সমিতির নেত্রী নিপুণ হাজির হয়েছিলেন ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র ‘গালা ইভিনিং’-এ। সেখানেই তিনি উষ্ণতা ছড়ানো এমন লুকের রহস্য জানান।

নিপুণের আবেদনময়ী এমন লুকে বিস্মিত কেউ কেউ! ছবি দুটি নিয়ে নিপুণ জানালেন, তিনি নিজেও ভাবতে পারেননি, তার এমন লুকের ছবি ভাইরাল হবে! অবাক হয়েছেন নিজেই।

আবেদনময়ী ছবি দেখে অনেকে নিপুণের সমালোচনা করেছেন। এসব নিয়ে নিপুণ বলেন, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখন ছোটখাটো সমালোচনা আমি ওভাবে পাত্তা দেই না। তবে আমার কাছে মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।

নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। চরিত্রের প্রয়োজন অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার। তবে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

আরও পড়ুন : জামিন পেলেন অভিনেত্রী মাহি

তিনি জানান, ছবির নাম-পরিচয় আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই এই ছবি দুটো দুদিন আগে পোস্ট দেই। তবে এতো ভাইরাল হবে আমি পোস্ট করার আগে বুঝতে পারিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা