বিনোদন

হাসপাতালে ভর্তি ইলিয়ানা

সান নিউজ ডেস্ক : দক্ষিণ ভারত ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। শুধু তা-ই নয় হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা।

আরও পড়ুন: প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ে

ছবিতে দেখা গেছে, তার হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’র সংবাদে এ তথ্য জানা গেছে। এদিকে ইলিয়ানার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

জানা গেছে, শরীরে হঠাৎ পানির পরিমাণ কমে যায় ইলিয়ানার। তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘গত কয়েকদিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি, স্থিতিশীল রয়েছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’

ইলিয়ানা ‘বরফি’ সিনেমায় বাঙালি কন্যার চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন। শ্রুতির চরিত্রে তার অভিনয়, চোখের ভাষা, সৌন্দর্য সবই দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের।

আরও পড়ুন: নাটক ছাড়ছেন না, সুযোগ দিচ্ছেন!

তবে এরপরে একাধিক সিনেমায় অভিনয় করলেও তেমন নজরকাড়তে পারেননি ইলিয়ানা। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। ইলিয়ানা অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সাফল্য পেয়েছেন। কিন্তু তিনি সিনেমাতেই স্থায়ী আসন করে নিতে চান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা