ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ে করে কটাক্ষের শিকার অভিনেত্রী!

সান নিউজ ডেস্ক: ‘তোমায় আমায় মিলে’ সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবারই নতুন জীবনে পা রেখেছেন তিনি।

আরও পড়ুন: সম্পর্ক, ধোঁয়াশায় রাখতে চান ফারিণ

আট মাস আগে বাগদান সারলেও সুখবর গোপন রেখেছিলেন রুশা। চলতি মাসের শুরুতেই খবরটি ফাঁস হয়। তার স্বামী অনুরণ রায়চৌধুরীর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

বাবা-মার পছন্দের পাত্রকেই বিয়ে করেছেন রুশা। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভেচ্ছাবার্তা যেমনি এসেছে, তেমনি এই ছবি ঘিরে ট্রলও কম হচ্ছে না। সেই ট্রলের বিষয় রুশা নন, তার স্বামী অনুরণ রায়চৌধুরী।

তাদের বিয়ের প্রথম ছবি দেখে অনেকেরই বক্তব্য দুজনকে নাকি একদম মানায়নি। কারো মতে, ‘রুশার বরকে বড্ড বেঁটে লাগছে’। কেউ লিখেছেন, ‘পুরো রুশার ভাই মনে হচ্ছে’। অনুরণের বাহ্যিক সৌন্দর্য নিয়ে নেটমাধ্যমে কাটাছেঁড়া চলছে বিস্তর। মোদ্দা কথা এই জুটিকে একসঙ্গে মোটেই মানায়নি, বক্তব্য নেটিজেনদের।

এখন পর্যন্ত বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেননি অভিনেত্রী। তবে বিয়ের আসরে উপস্থিত ফটোগ্রাফাররা ছবি শেয়ার করতেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: অবশেষে ইতি টানছেন সালমান!

রুশা মুখ না খুললেও তার হয়ে ব্য়াট ধরেছেন অনুরাগীরা। ‘রূপ নয় গুণই আসল, আর নিজের জীবনসঙ্গীর মধ্য়ে রুশা সেটাই বেছে নিয়েছে', স্পষ্ট দাবি রুশা-ভক্তদের।

প্রসঙ্গত, রুশার স্বামী অনুরণের বাড়ি অশোকনগরে। তবে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে। কিছু দিন শ্বশুরবাড়িতে থেকে স্বামীর সঙ্গে আমেরিকায় পাড়ি দেবেন রুশা। সেখানেই শুরু করবেন জীবনের নতুন ইনিংস। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা