পূজা চেরি
বিনোদন

কনের সাজে পূজা!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এবার নতুন লুকে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: রেকর্ড গড়ল পাঠান!

তিনি তার ফেসবুকে কনে সাজের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে মেহেদি রাঙা হাতে লাল শাড়িতে ঘোমটা দিয়ে বউ সেজে আছেন পূজা।

পূজা তার বউ সেজে থাকা ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সকালের শুধু একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরোদিন বদলে দিতে পারে।’

পূজার এ ছবিতে তার ভক্তরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্য করছেন। এদিকে সম্প্রতি পূজা চেরীর সঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। যদিও বিষয়টি শাকিব-পূজা দুজনেই উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: নতুন রূপে হাজির হলেন ববি!

প্রসঙ্গত, সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। গত ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা