বিনোদন

বেশরম দেবলীনা!

সান নিউজ ডেস্ক: টলিউডের জনপ্রিয় মুখ দেবলীনা কুমার। স্বামী গৌরব চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে নতুন বছর উদযাপন করেছেন তিনি।

আরও পড়ুন: খুব বেশি ভালোবাসা চাই না

থাইল্যান্ডের কিছু আনন্দঘন মূহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের দেখালেন এই নায়িকা। যদিও ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তারা।

ভিডিওতে দেখা যায়, সমুদ্রের নীল জলে মৃদু ঢেউ; তাতে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। আর সৈকতে মনোকিনি পরে নাচের ঢেউ তুলেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা। তবে গেরুয়া রঙের মনোকিনি পরেননি। কিন্তু ‘পাঠান’ সিনেমার বিতর্কিত ‘বেশরম রং’ গানের সঙ্গে নাচছেন প্রয়াত মহানায়ক উত্তম কুমারের নাতবউ।

বিতর্কিত ‘বেশরম রং’ গানে নেচেছেন দীপিকা পাড়ুকোন। গানটি মুক্তির পর অসংখ্য নেটিজেনের মন কেড়েছেন এই নায়িকা। আর তার গানে নেচে সমালোচনায় পড়েছেন দেবলীনা। কারণ দীপিকার সঙ্গে তুলনা করে মন্তব্য করছেন অনেকে। তা ছাড়াও রাজনৈতিক বিষয় সামনে উঠে আসে। আর এসব বিষয় নিয়ে তর্কে জড়ান দেবলীনা।

আরও পড়ুন: এক ছাদের নিচে সিআর সেভেনের বান্ধবী

উল্লেখ্য, দেবলীনা ‘গোত্র’ সিনেমার ‘রঙ্গবতী’ গানের সঙ্গে নেচে রাতারাতি বিখ্যাত হন। যদিও এর আগে ‘প্রাক্তন’, ‘হামি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগে অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’ সিনেমায় অভিনয় করেছেন দেবলীনা।

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তার দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা।

টুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। টুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’

এখানেই শেষ নয়, সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তার টুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা