বিনোদন

এবার রাজের সঙ্গে বুবলী!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রথমবার চলচ্চিত্রে জুটি হয়েছেন শরিফুল রাজ ও এ অভিনেত্রী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামের সিনেমায় দেখা যাবে তাদের।

আরও পড়ুন: ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। জানা গেছে, গেল ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বিষয়ে বুবলী বলেন, এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে তারকাদের উম্মাদনা

শাকিব খানের পর সাইমন সাদিক, নিরব, ইমন, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বুবলী। সবশেষ অভিনয় করেছেন অভিনেতা মাহফুজের বিপরীতে ‘প্রহেলিকা’ সিনেমায়। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী।

অন্যদিকে শরিফুল রাজ ইতোমধ্যেই বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ‘পরাণ’, ‘দামাল’ ও নাজিফা তুষির সঙ্গে জুটি বেঁধে ‘হাওয়া’ ও ‘আইসক্রিম’র মতো সিনেমা উপহার দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা