বিনোদন

সহ-অভিনেতাকে চড় মারলেন নোরা

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। নাচ দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কদিন আগেই বাংলাদেশ ঘুরে গেছেন এই তারকা। তবে সেই সফরে কোমর দোলাননি ‘দিলবার’ কন্যা।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

বাংলাদেশে শুটিং করার সময় সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। অভিনেত্রীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

শো চলাকালীন এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরা ফাতেহির অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে। ’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।’

তবে কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা প্রকাশ করেননি নোরা।

আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

উল্লেখ্য, মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী আইটেম গার্লদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছ—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা