ঐন্দ্রিলা শর্মা
বিনোদন

লড়াই শেষ ঐন্দ্রিলার

সান নিউজ ডেস্ক: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কলকাতার একাধিক গণমাধ্যম হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে রোশান

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বারবার। শনিবার (১৯ নভেম্বর) রাতে প্রায় ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা।

আরও পড়ুন: আর কোনো কথা হবে না!

অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা