মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ
বিনোদন

মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রসূন আজাদ ছেলে সন্তানের মা হয়েছেন। মা হওয়ার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

আরও পড়ুন : আর কোনো কথা হবে না!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের একটি ছবি দিয়ে সাথে চার লাইনের কবিতা জুড়ে দেন প্রসূন। ক্যাপশনে ছেলের জন্মের তারিখ উল্লেখ করেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সেখানে দেখা যায় তিনি মা হয়েছেন।

ছবিতে প্রসূনের ক্যাপশনে সবার মন কেড়েছে। যেখানে তিনি লেখেন,

আরও পড়ুন : আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

‘জীবনের পথে পথে চলিতে,

যত আশা গিয়েছিল ফুরায়ে,

গজমতি হার যেন ধূলিতে,

ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।’

আরও পড়ুন : বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা!

ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন নবজাতক ও তার মা।

গণমাধ্যমকে প্রসূনের স্বামী ফারহান জানান, শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ছেলের নাম এখনও ঠিক করা হয়নি।

তিনি আরও জানান ‘মা ও ছেলে দুজনই সুস্থ। আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে আছে তারা। দু-একদিনের মধ্যেই বাসায় নেওয়া হবে।’

আরও পড়ুন : ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানার আপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ।

‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন।

প্রসূন আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। এছাড়া অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা