মহেশ বাবু ও দীপিকা পাড়ুকোন
বিনোদন

এবার মহেশ বাবুর সঙ্গে দীপিকা!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: এক হচ্ছেন বিজয়-অ্যাটলি

তুমুল জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি, তার সিনেমা মানেই হিট তকমা! তাকে ঘিরে ভারতজুড়ে উন্মাদনা চরমে। যেকোনো অভিনেতা-অভিনেত্রীর স্বপ্ন এই নির্মাতার নির্দেশনায় কাজ করার।

শোনা গেছে, মহেশ বাবুকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাজামৌলি। আর এর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। সবকিছু ঠিক থাকলে এই প্রথম পর্দায় জুটি হিসেবে আবির্ভাব হবে দীপিকা-মহেশ জুটির। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।

যদিও এ বিষয়ে নির্মাতার তরফে এখনো কোনো মন্তব্য আসেনি। ইতিমধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক বড় তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন দীপিকা। এবার রাজামৌলির সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সুনেরাহ

জানা গেছে, এ ছবিতে অন্য এক দীপিকাকে আবিষ্কার করতে পারবেন দর্শক। এর আগে ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’-তে কাজ করছেন তিনি। এতে দীপিকা-প্রভাসের সঙ্গে অভিনয়ে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন।

দীপিকার সঙ্গে কাজের বিষয়ে মুখ না খুললেও রাজামৌলির সিনেমা নিয়ে মহেশ বলেন, এটা নিয়ে এখনই খুব বেশি কিছু বলা যাবে না। তবে এতটুকু বলতে পারি যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এস এস রাজামৌলির সঙ্গে কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বহুদিন ধরেই একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। সত্যিই খুব ভালো লাগছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা